শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭০২
নামাযের অধ্যায়
মৃত পশুর চামড়া পাকা করলে পবিত্র হয় কি না?
২৭০২। রবী'উল জীযী (রাহঃ) ....... ইবন ওয়া'লা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার ইবন আব্বাস (রাযিঃ) কে প্রশ্ন করলেন, আমরা তো এই সব পশ্চিমের দেশে জিহাদ করি এবং তাদের রয়েছে পানপাত্র যাতে পানি থাকে। আর তারা হলো পৌত্তলিক। তখন ইবন আব্বাস (রাযিঃ) বললেনঃ পাকা করণই পাক করা। ইবন ওয়া'লা (রাহঃ) তাঁকে বললেন, এটি কি আপনার নিজস্ব অভিমত না এরূপ কিছু যা রাসূলুল্লাহ ﷺ থেকে শুনেছেন? তিনি বললেন, বরং আমি তা রাসূলুল্লাহ ﷺ থেকে শুনেছি।
كتاب الصلاة
2702 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ، قَالَ: ثنا أَبِي، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، أَنَّهُ سَمِعَ أَبَا الْخَيْرِ، يُخْبِرُ عَنِ ابْنِ وَعْلَةَ، أَنَّهُ سَأَلَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فَقَالَ: إِنَّا نَغْزُو هَذَا الْمَغْرِبَ وَلَهُمْ قِرَبٌ يَكُونُ فِيهَا الْمَاءُ , وَهُمْ أَهْلُ وَثَنٍ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: «الدِّبَاغُ طُهُورٌ» فَقَالَ لَهُ ابْنُ وَعْلَةَ: عَنْ رَأْيِكَ , أَمْ شَيْءٍ سَمِعَتْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «بَلْ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)