শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭০১
নামাযের অধ্যায়
মৃত পশুর চামড়া পাকা করলে পবিত্র হয় কি না?
২৭০১। রবি'উল জীযী (রাহঃ) ....... আব্দুর রহমান ইবন ওয়া'লা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবন আব্বাস (রাযিঃ) কে বললাম, আমরা তো 'মাগরিব' (পশ্চিম আফ্রিকা) এলাকায় জিহাদ করে থাকি এবং আমাদের পান পাত্রগুলো মৃত পশুর চামড়ার তৈরী। এতে ইবন আব্বাস (রাযিঃ) বললেনঃ আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছিঃ যে কোন চামড়া পাকা করা হয় তা পাক হয়ে যায়।
كتاب الصلاة
2701 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: أنا أَبُو غَسَّانَ , قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ أَنَّهُ قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: إِنَّا نَغْزُو أَرْضَ الْمَغْرِبِ , وَإِنَّمَا أَسْقِيَتُنَا جُلُودُ الْمَيْتَةِ فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَيُّمَا مَسْكٍ دُبِغَ , فَقَدْ طَهُرَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান