শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৬৫
আন্তর্জাতিক নং: ১৮৬৬
নামাযের অধ্যায়
সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৬৫-১৮৬৬। আলী ইবন শায়বা (রাহঃ) …. ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ কোন একদিনে সালাতুল খাওফ এভাবে আদায় করেছেন যে, লোকদের একদল তাঁর সাথে দাঁড়িয়েছেন, আর অন্য দল তাঁর এবং শত্রুর মধ্যবর্তী স্থানে অবস্থান নিয়েছেন। তিনি তাদেরকে নিয়ে এক রাক'আত পড়েছেন। তারপর তারা ওদের স্থানে চলে গেছেন এবং ওরা তাদের স্থানে চলে এসেছেন এবং তাদেরকে নিয়ে এক রাক'আত পড়েছেন তারপর নিজে তাদের উদ্দেশ্যে সালাম ফিরিয়ে নিয়েছেন। এরপর উভয় দল এক রাক'আত করে পূর্ণ করে নিয়েছেন।

ফাহাদ ইবন সুলায়মান (রাহঃ) ও আহমদ ইবন মাসউদ আল-খাইয়াত (রাহঃ) …… ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এবং এটিকে সালিম (রাহঃ) তাঁর পিতা ইবন উমর (রাযিঃ) থেকেও মারফূ হিসাবে রিওয়ায়াত করেছেন।
كتاب الصلاة
1865 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا قَبِيصَةُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ فِي بَعْضِ أَيَّامِهِ فَقَامَتْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَهُ وَطَائِفَةٌ مِنْهُمْ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْعَدُوِّ فَصَلَّى بِهِمْ رَكْعَةً , ثُمَّ ذَهَبَ هَؤُلَاءِ إِلَى مَصَافِّ هَؤُلَاءِ , وَجَاءَ هَؤُلَاءِ إِلَى مَصَافِّ هَؤُلَاءِ , فَصَلَّى بِهِمْ رَكْعَةً , ثُمَّ سَلَّمَ عَلَيْهِمْ , ثُمَّ قَضَتِ الطَّائِفَتَانِ رَكْعَةً رَكْعَةً»

1866 - حَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ، وَأَحْمَدُ بْنُ مَسْعُودٍ الْخَيَّاطُ، قَالَا: ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ مَعْنَاهُ. وَقَدْ رَوَاهُ أَيْضًا سَالِمٌ عَنْ أَبِيهِ مَرْفُوعًا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)