শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৬৪
নামাযের অধ্যায়
সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৬৪। ইউনুস (রাহঃ) ….. নাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, যখন আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ)-কে সালাতুল খাওফ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো তিনি বলতেনঃ ইমাম একদল লোকসহ অগ্রসর হবেন এবং তাদেরকে নিয়ে এক রাক'আত সালাত আদায় করবেন আর তাদের অন্য দল ইমাম এবং শত্রুর মাঝখানে অবস্থান করবে এবং সালাত পড়বে না। তারপর যারা সালাত পড়েনি তারা অগ্রসর হবে এবং অন্য দল (যারা সালাত পড়ে নিয়েছে) সরে পড়বে। আর তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত পড়ে নিবেন। তারপর ইমাম যিনি দু'রাক'আত পড়েছেন সালাত শেষ করবেন। আর উভয় দল থেকে প্রত্যেক দল ইমামের সালাত শেষে উঠে নিজেদের এক রাক'আত করে পড়ে নিবে। এভাবে প্রত্যেক দল দু'রাক'আত, দু'রাক'আত করে পড়ে নিলো।
নাফি' (রাহঃ) বলেছেনঃ ইবন উমর (রাযিঃ) এটি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে উল্লেখ করেছেন। আর এ হাদীসে ៖ বলে দেয়া হয়েছে যে, ইমাম প্রথম দলকে নিয়ে এক রাক'আত পড়ার পর দ্বিতীয় দল সালাতে প্রবেশ করেছে। উপরন্তু কুরআন শরীফও এর পক্ষে সাক্ষ্য বহন করে।
আল্লাহ্ তা'আলা ইরশাদ করেনঃ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ অর্থাৎঃ “আর অপর একদল যারা সালাতে শরীক হয়নি তারা তোমার সাথে যেন সালাতে শরীক হয়”। (৪ঃ ১০২) আমাদের বর্ণনার দ্বারা অবশ্যই প্রমাণিত হলো যে, ইমাম প্রথম রাক'আত শেষ করার পরে দ্বিতীয় দল সালাতে শরীক হয়েছে। বস্তুত এ হাদীসটি সনদের দিক থেকে সহীহ (বিশুদ্ধ) এবং প্রকৃতপক্ষে মারফু । যদিও নাফি' (রাহঃ) মারফু হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন যখন এটিকে মালিক (রাহঃ) বর্ণনা করেছেন । অনুরূপভাবে এটিকে তাঁর শীর্ষস্থানীয় ছাত্রবৃন্দ তাঁর থেকে রিওয়ায়াত করেছেন ।

كتاب الصلاة
1864 - فَإِذَا يُونُسُ قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنْ نَافِعٍ: أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا سُئِلَ عَنْ صَلَاةِ الْخَوْفِ , قَالَ: «يَتَقَدَّمُ الْإِمَامُ وَطَائِفَةٌ مِنَ النَّاسِ فَيُصَلِّي بِهِمْ رَكْعَةً , وَيَكُونُ طَائِفَةٌ مِنْهُمْ بَيْنَهُ وَبَيْنَ الْعَدُوِّ وَلَمْ يُصَلُّوا فَيَتَقَدَّمُ الَّذِينَ لَمْ يُصَلُّوا وَيَتَأَخَّرُ الْآخَرُونَ فَيُصَلِّي بِهِمْ رَكْعَةً ثُمَّ يَنْصَرِفُ الْإِمَامُ , وَقَدْ صَلَّى رَكْعَتَيْنِ فَتَقُومُ طَائِفَةٌ مِنَ الطَّائِفَتَيْنِ فَيُصَلُّونَ لِأَنْفُسِهِمْ رَكْعَةً رَكْعَةً بَعْدَ أَنْ يَنْصَرِفَ الْإِمَامُ فَيَكُونَ كُلُّ وَاحِدَةٍ مِنَ الطَّائِفَتَيْنِ قَدْ صَلَّوْا رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ» قَالَ نَافِعٌ: لَا أَرَى ابْنَ عُمَرَ ذَكَرَ ذَلِكَ إِلَّا عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ فَقَدْ أَخْبَرَ فِي هَذَا الْحَدِيثِ أَنَّ دُخُولَ الثَّانِيَةِ فِي الصَّلَاةِ بَعْدَ أَنْ يُصَلِّيَ الْإِمَامُ بِالطَّائِفَةِ الْأُولَى رَكْعَةً. وَالْكِتَابُ شَاهِدٌ لِهَذَا فَإِنَّ اللهَ تَعَالَى قَالَ: {وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ} [النساء: 102] فَقَدْ ثَبَتَ بِمَا وَصَفْنَا أَنَّ دُخُولَ الثَّانِيَةِ فِي الصَّلَاةِ بَعْدَ فَرَاغِ الْإِمَامِ مِنَ الرَّكْعَةِ الْأُولَى. وَهَذَا الْخَبَرُ صَحِيحُ الْإِسْنَادِ وَأَصْلُهُ مَرْفُوعٌ , وَإِنْ كَانَ نَافِعٌ قَدْ شَكَّ فِيهِ فِي وَقْتِ مَا حَدَّثَ بِهِ مَالِكٌ. وَهَكَذَا رَوَاهُ عَنْهُ أَصْحَابُهُ الْأَكَابِرُ