শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৫২
আন্তর্জাতিক নং: ১৮৫৩
নামাযের অধ্যায়
সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৫২-১৮৫৩। আলী ইবন শায়বা (রাযিঃ) কাসিম ইবন হাসান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবন ওয়াদিয়ার নিকট এসে তাঁকে সালাতুল-খাওফ সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তিনি বললেন, তুমি যায়দ ইবন সাবিত (রাযিঃ)-এর নিকট গিয়ে তাঁকে (এ বিষয়ে) জিজ্ঞাসা কর। আমি তাঁর সাথে সাক্ষাত করে তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কোন একদিন সালাতুল খাওফ আদায় করেছেন। একদল তাঁর পিছনে কাতার বেঁধেছেন, আরেক দল শত্রুর সামনে অবস্থান নিয়েছেন। তিনি তাদেরকে নিয়ে এক রাক'আত আদায় করলেন। তারপর যে দল এক রাক'আত সালাত আদায় করেছে তারা যে দল শত্রুর সামনে রয়েছে তাদের স্থানে গিয়ে অবস্থান নিয়েছেন আর (শত্রুর সম্মুখে) অবস্থানরত দল তাদের স্থানে এসে সালাতে শরীক হয়েছেন এবং তাদেরকে নিয়ে তিনি এক রাক'আত আদায় করেছেন এবং নিজে সালাম ফিরিয়ে নিয়েছেন।

আবু বাকরা (রাহঃ) ….. সুফয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ্ ইবন ওয়াদীয়া (রাহঃ) অতিরিক্ত বলেছেন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য হয়েছে দু'রাক'আত এবং প্রত্যেক দলের জন্য হয়েছে এক রাক'আত করে।
كتاب الصلاة
1852 - فَذَكَرُوا مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ قَالَ: ثنا قَبِيصَةُ عَنْ سُفْيَانَ عَنِ الرُّكَيْنِ بْنِ الرَّبِيعِ عَنِ الْقَاسِمِ بْنِ حَسَّانَ , قَالَ: " أَتَيْتُ ابْنَ وَدِيعَةَ فَسَأَلْتُهُ عَنْ صَلَاةِ الْخَوْفِ , فَقَالَ: ائْتِ زَيْدَ بْنَ ثَابِتٍ فَاسْأَلْهُ , فَلَقِيتُهُ , فَسَأَلْتُهُ , فَقَالَ: «صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ فِي بَعْضِ أَيَّامِهِ , فَصَفَّ صَفًّا خَلْفَهُ , وَصَفًّا مُوَازِيَ الْعَدُوِّ , فَصَلَّى بِهِمْ رَكْعَةً , ثُمَّ ذَهَبَ هَؤُلَاءِ إِلَى مَصَافِّ هَؤُلَاءِ , وَجَاءَ هَؤُلَاءِ إِلَى مَصَافِّ هَؤُلَاءِ , فَصَلَّى بِهِمْ رَكْعَةً , ثُمَّ سَلَّمَ عَلَيْهِمْ»

1853 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا مُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ , قَالَ: ثنا سُفْيَانُ , ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ وَقَالَ عَبْدُ اللهِ بْنُ وَدِيعَةَ: وَزَادَ «فَكَانَتْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَانِ وَلِكُلِّ طَائِفَةٍ رَكْعَةٌ رَكْعَةٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান