শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৩৮
নামাযের অধ্যায়
৩৫-মুকতাদী দু'জন হলে ইমাম তাদেরকে কোথায় দাঁড় করাবেন?
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ আমরা রুকূ'র মধ্যে তাতবিক (উভয় হাত উভয় হাঁটুর মাঝখানে রাখা) শিরোনামে আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করে এসেছি যে, তিনি আলকামা (রাহঃ) এবং আসওয়াদ (রাহঃ)-কে নিয়ে সালাত আদায় করেন এবং একজন কে তাঁর ডান দিকে অপরজনকে তাঁর বাম দিকে দাঁড় করিয়ে দেন। বর্ণনাকারী বলেনঃ তারপর আমরা রুকূ করেছি, আমরা আমাদের হাতকে হাঁটুর উপর রেখেছি। তিনি তাঁর হাত দিয়ে আমাদের হাতকে মেরেছেন এবং 'তাতবিক' করেছেন। সালাত শেষে তিনি বলেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) অনুরূপ করেছেন। বস্তুত আমাদের নিকট উল্লিখিত বক্তব্যের দু'টি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছেঃ (ক) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে যা উল্লেখ করা হয়েছে অর্থাৎ তিনি 'তাতবিক' করেছেন। (খ) এটিরও সম্ভাবনা রয়েছে যে, 'তাতবিক হচ্ছে দু'মুকতাদীর একজনকে তাঁর ডানে এবং অপরজনেক বামে দাঁড় করিয়ে দিয়েছেন। এ বিষয়ে কোন রিওয়ায়াত বিদ্যমান আছে কিনা যা উল্লিখিত বিষয়বস্তুকে সমর্থন করে সেদিকে দৃষ্টি দেয়া যাক, দেখা যায়ঃ
১৮৩৮। হুসায়ন ইবন নসর (রাহঃ) আওয়াদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি এবং আমার চাচা দ্বিপ্রহরে আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ)-এর কাছে গেলাম। তিনি সালাত (যুহর) কায়িম করলেন। আমরা তাঁর পিছনে দাঁড়িয়ে গেলাম। তিনি আমাদের একজনকে তাঁর ডানে এবং অপরজনকে তাঁর বামে দাঁড় করিয়ে দিলেন। অর্থাৎ তিনি আমাদেরকে তাঁর ডানে এবং বামে দাঁড় করালেন। এবং সালাত শেষে বললেনঃ যখন লোক তিনজন হত, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) এরূপ করতেন।
এ হাদীস দ্বারা বুঝা যাচ্ছে যে, “রাসূলুল্লাহ্ (ﷺ) অনুরূপ করেছেন” আব্দুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রাযিঃ)-এর এ উক্তির মর্ম হচ্ছে— 'তাতবিক' সহকারে দু'জনের একজনকে ডানে এবং অপরজনকে বামে দাঁড় করানো।
উল্লিখিত রিওয়ায়াতের উত্তর
كتاب الصلاة
بَابٌ الرَّجُلُ يُصَلِّي بِالرَّجُلَيْنِ، أَيْنَ يُقِيمُهُمَا؟
قَالَ أَبُو جَعْفَرٍ: قَدْ ذَكَرْنَا فِي بَابِ التَّطْبِيقِ فِي الرُّكُوعِ , عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّهُ صَلَّى بِعَلْقَمَةَ وَالْأَسْوَدِ فَجَعَلَ أَحَدَهُمَا عَنْ يَمِينِهِ , وَالْآخَرَ عَنْ شِمَالِهِ , قَالَ: ثُمَّ رَكَعْنَا فَوَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا , فَضَرَبَ أَيْدِيَنَا بِيَدِهِ وَطَبَّقَ , فَلَمَّا فَرَغَ قَالَ: هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " فَاحْتَمَلَ ذَلِكَ عِنْدَنَا أَنْ يَكُونَ مَا ذَكَرَهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ فَعَلَهُ , هُوَ التَّطْبِيقُ. وَاحْتَمَلَ أَنْ يَكُونَ هُوَ التَّطْبِيقَ , وَإِقَامَةَ أَحَدِ الْمَأْمُومِينَ عَنْ يَمِينِهِ , وَالْآخَرَ عَنْ شِمَالِهِ. فَأَرَدْنَا أَنْ نَنْظُرَ , هَلْ فِي شَيْءٍ مِنَ الرِّوَايَاتِ , مَا يَدُلُّ عَلَى شَيْءٍ مِنْ ذَلِكَ؟

1838 - فَإِذَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَدْ حَدَّثَنَا قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ: أنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ , عَنْ أَبِيهِ قَالَ: " دَخَلْتُ أَنَا وَعَمِّي , عَلَى عَبْدِ اللهِ بِالْهَاجِرَةِ , فَأَقَامَ الصَّلَاةَ فَتَأَخَّرْنَا خَلْفَهُ , فَأَخَذَ أَحَدَنَا بِيَمِينِهِ وَالْآخَرَ بِشِمَالِهِ , فَجَعَلَنَا عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ , فَلَمَّا صَلَّى قَالَ: «هَكَذَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ إِذَا كَانُوا ثَلَاثَةً» فَهَذَا الْحَدِيثُ يُخْبِرُ أَنَّ قَوْلَ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ «هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» هُوَ عَلَى قِيَامِ الرَّجُلَيْنِ , أَحَدُهُمَا عَنْ يَمِينِهِ , وَالْآخَرُ عَنْ شِمَالِهِ , وَعَلَى التَّطْبِيقِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান