শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৩৬
নামাযের অধ্যায়
আসরের পর দু’রাক’আতে
১৮৩৬। ইবন মারযূক (রাহঃ) ….. তাউস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি ইবন আব্বাস (রাযিঃ)-কে আসর পরবর্তী দু'রাক'আত সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তিনি তাঁকে নিষেধ করে নিম্নের আয়াত তেলাওয়াত করলেনঃ
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ الآية
অর্থঃ আল্লাহ ও তাঁর রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মু'মিন পুরুষ কিংবা মু'মিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। (৩৩ঃ৩৬)
বস্তুত রাসূলুল্লাহ্ (ﷺ) -এর এ সমস্ত সাহাবী উক্ত দু'রাক'আত থেকে নিষেধ করছেন এবং সমস্ত সাহাবীগণের উপস্থিতিতে উমর (রাযিঃ) উক্ত দু'রাক'আতের কারণে প্রহার করেছেন, এ ব্যাপারে তাঁদের কেউ এ বিষয়ে আপত্তি জ্ঞাপন করেননি। অথচ তাঁরা ছিলেন রাসূলুল্লাহ্ (ﷺ) এর যুগের অত্যন্ত নিকটবর্তী যুগের লোক।
কোন প্রশ্নকারী যদি প্রশ্ন উত্থাপন করে বলে যে, উম্মে সালামা (রাযিঃ) সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) উক্ত দু'রাক'আত থেকে অবশ্যই নিষেধ করতেন। তারপর তিনি তা পড়েছেন, যেদিন তিনি যুহর পরবর্তী দু'রাক'আত ছেড়ে দিয়েছিলেন।
অনুরূপ আমি বলব, যে ব্যক্তি যুহরের পরবর্তী দু'রাক'আত ছেড়ে দিয়েছে সে উক্ত দু'রাক'আত (সুন্নত) আসরের পরে কাযা পড়বে। কিন্তু কেউ আসরের পরে উক্ত দু'রাক'আত (সুন্নত) ব্যতীত অন্য কোন নফল সালাত পড়বে না।
এর উত্তরে তাকে বলা হবে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন উক্ত দু'রাক'আত পড়ছিলেন তখনই তিনি উক্ত দু'রাক'আতের কাযা থেকে নিষেধ করেছেন। এ বিষয়ে নিম্নোক্ত হাদীস লক্ষণীয়ঃ

كتاب الصلاة
1836 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَامِرُ بْنُ مُصْعَبٍ، عَنْ طَاوُسٍ أَنَّهُ سَأَلَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ الرَّكْعَتَيْنِ، بَعْدَ الْعَصْرِ فَنَهَاهُ، وَقَالَ: {وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ} [الأحزاب: 36] الْآيَةَ فَهَؤُلَاءِ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَوْنَ عَنْهُمَا , وَيَضْرِبُ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ عَلَيْهِمَا بِحَضْرَةِ سَائِرِ أَصْحَابِهِ عَلَى قُرْبِ عَهْدِهِمْ بِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُنْكِرُ ذَلِكَ عَلَيْهِ مِنْهُمْ مُنْكِرٌ. فَإِنْ قَالَ قَائِلٌ: فَقَدْ أَخْبَرَتْ أُمُّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كَانَ نَهَى عَنْهُمَا ثُمَّ صَلَّاهُمَا بَعْدَ ذَلِكَ لَمَّا تَرَكَهُمَا بَعْدَ الظُّهْرِ. فَهَكَذَا أَقُولُ: يُصَلِّيهِمَا بَعْدَ الْعَصْرِ مَنْ تَرَكَهُمَا بَعْدَ الظُّهْرِ , وَلَا يُصَلِّي أَحَدٌ بَعْدَ الْعَصْرِ شَيْئًا مِنَ التَّطَوُّعِ غَيْرَهُمَا. قِيلَ لَهُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا صَلَّاهُمَا حِينَئِذٍ قَدْ نَهَى عَنْهُمَا أَنْ يَقْضِيَهُمَا أَحَدٌ