শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৮৫
নামাযের অধ্যায়
ফজরের দু’রাক’আত সুন্নতের কিরা’আত
১৭৮৫। ফাহাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ফজরের দু’রাক’আত (সুন্নত) দুনিয়া এবং এর সবকিছু অপেক্ষা উত্তম। আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেন ঃ যখন ফজরের দু’রাক’আত (সুন্নত) সর্বাপেক্ষা উত্তম নফল হিসাবে বিবেচিত, তাহলে এতে তা-ই উত্তমরূপে গণ্য হবে যা নফলের মধ্যে করা উত্তম।
كتاب الصلاة
1785 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا» قَالَ أَبُو جَعْفَرٍ: فَلَمَّا كَانَتْ أَشْرَفَ التَّطَوُّعِ كَانَ أَوْلَى بِهِمَا أَنْ يُفْعَلَ فِيهِمَا أَشْرَفُ مَا يُفْعَلُ فِي التَّطَوُّعِ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের মর্ম এই যে, পরকালে ফজরের দুই রাক'আত সুন্নাত সালাতের যে সাওয়াব পাওয়া যাবে তা "পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে" সেসব বস্তুর চাইতে অধিক মূল্যবান বিবেচিত হবে। কেননা পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তা সবই ধ্বংসশীল এবং আখিরাতের সাওয়াব স্থায়ী ও অন্তহীন হবে। এ বাস্তব অবস্থা আখিরাতে আমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)