আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৩১. ক্রয়-বিক্রয় ও ব্যাবসার অধ্যায়

হাদীস নং: ১৩৫৩
ক্রয়-বিক্রয় ও ব্যাবসার অধ্যায়
২৯. কুকুরের মূল্য প্রসঙ্গ
রেওয়ায়ত ৬৯. আবু মাসউদ আনসারী (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করিয়াছেন কুকুরের মূল্য, ব্যভিচারিণীর মোহর এবং ভবিষ্যদ্বক্তার উৎকোচ হইতে। ইহার অর্থ এই ব্যভিচারিণীর মোহর যাহা তাহাকে ব্যভিচারের বিনিময়ে দেওয়া হয় তাহা, আর (زبزه) ভবিষ্যদ্বক্তার* “হুলওয়ান″ হইতেছে উহার উৎকোচ যাহা ভাগ্য গণনা করার জন্য তাহাকে দেওয়া হয়।

মালিক (রাহঃ) বলেনঃ শিকারী এবং অশিকারী উভয় প্রকারের কুকুরের মূল্য হারাম। কারণ রাসূলুল্লাহ (ﷺ) কুকুরের মূল্য গ্রহণ করিতে নিষেধ করিয়াছেন।
كتاب البيوع
بَاب مَا جَاءَ فِي ثَمَنِ الْكَلْبِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ يَعْنِي بِمَهْرِ الْبَغِيِّ مَا تُعْطَاهُ الْمَرْأَةُ عَلَى الزِّنَا وَحُلْوَانُ الْكَاهِنِ رَشْوَتُهُ وَمَا يُعْطَى عَلَى أَنْ يَتَكَهَّنَ
قَالَ مَالِك أَكْرَهُ ثَمَنَ الْكَلْبِ الضَّارِي وَغَيْرِ الضَّارِي لِنَهْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ

হাদীসের তাখরীজ (সূত্র):

*كاهن- যে ভবিষ্যতে কি ঘটিবে তাহা এবং অদৃশ্য জগতের খবর বলে তাহাকে কাহিন বলা হয়। ইহা ছাড়াও জাহিলী যুগে অনেক রকমের কাহানত প্রচলিত ছিল, কেহ বলিত আমার বাধ্যগত জিন আছে, যে অনেক গোপন খবর আমার নিকট পৌঁছায়, কেহ দাবি করিত – সে তার বুদ্ধি বিচক্ষণতার দ্বারা অদৃশ্য জগতের অনেক খবর বলিয়া দিতে পারে। কেহ বলিত, আলামত দেখিয়া সে অনেক কিছু বলিয়া দিতে সক্ষম, যেমন কে চুরি করিয়াছে, কে ব্যভিচারে লিপ্ত হইয়াছে ইত্যাদি খবর। এই জাতীয় কাহিনকে আররাফ বলা হয়। আর কেহ দৈবজ্ঞকেও কাহিন বলিয়া থাকে। হাদীসে বর্ণিত কাহিন শব্দ উপরিউক্ত সকল প্রকারের কাহানতকে শামিল করিয়াছে অর্থাৎ যাবতীয় কাহানতই হাদীসের শব্দের আওতাভুক্ত হইবে এবং হারাম বলিয়া গণ্য হইবে। আওজাযুল মাসালিক
tahqiqতাহকীক:তাহকীক চলমান