আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৩১. ক্রয়-বিক্রয় ও ব্যাবসার অধ্যায়

হাদীস নং: ১৩৪২
ক্রয়-বিক্রয় ও ব্যাবসার অধ্যায়
২৪. মজুতদারী এবং মুনাফাখোয়ীর অপেক্ষায় থাকা
রেওয়ায়ত ৫৮. সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) হইতে বর্ণিত, উমর ইবনে খাত্তাব (রাযিঃ) (একবার বাজারে) হাতিব ইবনে আবি বালতায়া (রাযিঃ)-এর নিকট দিয়া পথ অতিক্রম করিতেছিলেন। তিনি [হাতিব (রাযিঃ)] বাজারে তাহার কিশমিশ বিক্রয় করিতেছিলেন। [বাজারদর হইতে সস্তা মূল্যে]। উমর (রাযিঃ) তাহাকে বলিলেনঃ হয়তো মূল্য বাড়াইয়া বিক্রয় করুন, নচেৎ আমাদের বাজার হইতে পণ্য গুটাইয়া নিন।*
كتاب البيوع
بَاب الْحُكْرَةِ وَالتَّرَبُّصِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يُونُسَ بْنِ يُوسُفَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ مَرَّ بِحَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ وَهُوَ يَبِيعُ زَبِيبًا لَهُ بِالسُّوقِ فَقَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِمَّا أَنْ تَزِيدَ فِي السِّعْرِ وَإِمَّا أَنْ تُرْفَعَ مِنْ سُوقِنَا

হাদীসের তাখরীজ (সূত্র):

*ইহাই এক সম্প্রদায়ের অভিমত। তাহারা বলেন : বাজারদরের কম মূল্যে বিক্রয় নিষিদ্ধ, ইহাতে অপরের ক্ষতি জড়িত আছে। ইবন রুশদ বলেন-ইহা ঠিক নহে। কম দামে বিক্রয় মন্দ কাজ নহে। উহা নিষিদ্ধ হওয়ার কোন যুক্তি নাই। হযরত উমর (রা) কর্তৃক হাতিব ইবন আবি বালতায়া সাহাবীকে বাজারে অল্পদামে বিক্রয় করা হইতে বারণ রাখার নির্দেশ ছিল পরামর্শ স্বরূপ। জরুরী কোন নির্দেশ নহে। ইহাও বর্ণিত আছে যে, হযরত উমর (রা) পরে হাতিবের গৃহে গিয়া তাঁহাকে গৃহে বা বাজারে যেখানে ইচ্ছা বিক্রয়ের অনুমতি দিয়াছিলেন। তিনি বলিয়াছেন :

আমি শহরবাসীদের মঙ্গলার্থে ইহা বলিয়াছি। ইহা জরুরী কোন হুকুম নহে। আপনি যেরূপ ইচ্ছা বিক্রয় করুন। – আওজাযুল মাসালি
tahqiqতাহকীক:তাহকীক চলমান