আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৩০. দুগ্ধপান সংক্রান্ত বিধান

হাদীস নং: ১২৭৬
দুগ্ধপান সংক্রান্ত বিধান
১. শিশুদের দুধ পান করানো
রেওয়ায়ত ৯. নবী করীম (ﷺ)-এর সহধর্মিণী আয়েশা (রাযিঃ) এর ভগ্নীগণ অথবা তাহার ভাতিজীগণ যাহাদিগকে দুধ পান করাইয়াছেন তাহারা আয়েশা (রাযিঃ)-এর নিকট প্রবেশ করিতে পারিতেন। আর যাহাদিগকে তাহার ভাবীগণ দুধ পান করাইয়াছেন,* তাহারা তাহার নিকট প্রবেশ করিতে পারিতেন না।
كتاب الرضاع
بَاب رَضَاعَةِ الصَّغِيرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْخُلُ عَلَيْهَا مَنْ أَرْضَعَتْهُ أَخَوَاتُهَا وَبَنَاتُ أَخِيهَا وَلَا يَدْخُلُ عَلَيْهَا مَنْ أَرْضَعَهُ نِسَاءُ إِخْوَتِهَا

হাদীসের তাখরীজ (সূত্র):

*অর্থাৎ ভাইয়ের স্ত্রী হওয়ার পূর্বে যাহাদিকে দুধ পান করাইয়াছেন তাহাদিগকে তিনি প্রবেশের অনুমতি দিতেন না।