আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৩০. দুগ্ধপান সংক্রান্ত বিধান

হাদীস নং: ১২৭৭
দুগ্ধপান সংক্রান্ত বিধান
১. শিশুদের দুধ পান করানো
রেওয়ায়ত ১০. ইবরাহীম ইবনে উকবা (রাহঃ) সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ)-কে রাযা’আত [সন্তানকে দুগ্ধ পান করানো] সম্পর্কে প্রশ্ন করিলেন। সাঈদ বলিলেনঃ দুই বৎসরের মধ্যে পান করানো হইলে যদিও এক ফোঁটা হয় উহা বিবাহ সম্পর্ক হারাম করিবে, আর যাহা দুই বৎসরের পর বাহিরে হয় উহা খাদ্যদ্রব্য বলিয়া গণ্য হইবে, যাহা আহার করিয়াছে। উহাতে বিবাহ সম্পর্ক হারাম হইবে না।

ইবরাহীম ইবনে উকবা (রাহঃ) বলেনঃ অতঃপর আমি উরওয়াহ ইবনে যুবায়র (রাযিঃ)-এর নিকট প্রশ্ন করি। তিনি সাঈদ ইবনে মুসায়্যাব-এর মতোই বলিলেন।
كتاب الرضاع
بَاب رَضَاعَةِ الصَّغِيرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ أَنَّهُ سَأَلَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ عَنْ الرَّضَاعَةِ فَقَالَ سَعِيدٌ كُلُّ مَا كَانَ فِي الْحَوْلَيْنِ وَإِنْ كَانَتْ قَطْرَةً وَاحِدَةً فَهُوَ يُحَرِّمُ وَمَا كَانَ بَعْدَ الْحَوْلَيْنِ فَإِنَّمَا هُوَ طَعَامٌ يَأْكُلُهُ قَالَ إِبْرَاهِيمُ بْنُ عُقْبَةَ ثُمَّ سَأَلْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَقَالَ مِثْلَ مَا قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান