আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৬. আকীকা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১০৭০
আকীকা সম্পর্কিত অধ্যায়
২. আকীকার পদ্ধতি
রেওয়ায়ত ৪. নাফি’ (রাহঃ) বর্ণনা করেন, আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ)-এর পরিবারের কাহারও জন্য আকীকার ব্যাপারে সাহায্য প্রার্থনা করিলে তিনি তাহাকে সাহায্য করিতেন এবং তাহার নিজের সন্তানের ব্যাপারে ছেলে বা মেয়ে হউক, প্রত্যেক সন্তানের জন্য একটি করিয়া বকরী কুরবানী দিতেন।*
كتاب العقيقة
بَاب الْعَمَلِ فِي الْعَقِيقَةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ لَمْ يَكُنْ يَسْأَلُهُ أَحَدٌ مِنْ أَهْلِهِ عَقِيقَةً إِلَّا أَعْطَاهُ إِيَّاهَا وَكَانَ يَعُقُّ عَنْ وَلَدِهِ بِشَاةٍ شَاةٍ عَنْ الذُّكُورِ وَالْإِنَاثِ

হাদীসের তাখরীজ (সূত্র):

*আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে ছেলের পক্ষ হইতে দুইটি বকরী এবং মেয়ের পক্ষ হইতে একটি করিয়া বকরী আকীকা দিে পারিবে। ইমাম আবু হানীফা (র) অনুরূপ মত পোষণ করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: