আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২৬. আকীকা সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১০৭১
আকীকা সম্পর্কিত অধ্যায়
২. আকীকার পদ্ধতি
রেওয়ায়ত ৫. মুহাম্মাদ ইবনে ইবরাহীম হারিস তায়মী (রাহঃ) বর্ণনা করেন-পিতার নিকট শুনিয়াছি, আকীকা করা তাহার খুবই প্রিয় ছিল, তাহা একটি পাখিও হউক না কেন।*
كتاب العقيقة
بَاب الْعَمَلِ فِي الْعَقِيقَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ أَنَّهُ قَالَ سَمِعْتُ أَبِي يَسْتَحِبُّ الْعَقِيقَةَ وَلَوْ بِعُصْفُورٍ
হাদীসের তাখরীজ (সূত্র):
*বকরীর কমে আকীকা দুরস্ত নহে। এইখানে বিষয়টির গুরুত্ব বোঝানোর উদ্দেশ্যে পাখির কথা উল্লেখ করা হইয়াছে।
বর্ণনাকারী: