আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১. নামাযের সময়সূচী

হাদীস নং: ১৫
নামাযের সময়সূচী
৩. যে ব্যক্তি নামাযের এক রাকআত পায়
রেওয়ায়ত ১৫. আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করিয়াছেন, যে নামাযের এক রাকআত পাইয়াছে সে অবশ্যই নামায পাইয়াছে।
كتاب وقوت الصلاة
بَاب مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ الصَّلَاةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ

হাদীসের ব্যাখ্যা:

মুক্তাদী যদি ইমামের সাথে শরীক হয় এবং রুকূ পায়, তবে সে যেন এক রাকা'আত সালাত পেল। পক্ষান্তরে সিজদা পেলে আল্লাহ্ তার পূর্ণ সাওয়াব দিবেন সন্দেহ নেই, কিন্তু এই সিজদা (এক রাক'আত) হিসেবে গণ্য হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)