মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০২৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২৭। হযরত ওমর (রাঃ) বলিয়াছেন, আবু বকর আমাদের সরদার, আমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম এবং আমাদের সকলের চাইতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে অধিক প্রিয় ছিলেন। —তিরমিযী
كتاب المناقب
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَبُو بَكْرٍ سَيِّدُنَا وَخَيْرُنَا وَأَحَبُّنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবূ বকর রাযি.-এর মর্যাদা ও উম্মতের মধ্যে তাঁর সুউচ্চ অবস্থানের ব্যাপারে এটি হচ্ছে হযরত উমর রাযি.-এর বক্তব্য, যার ভিত্তি হচ্ছে রাসূলুল্লাহ (ﷺ)-এর বক্তব্য-বাণী এবং তাঁর সাথে হুযুর (ﷺ)-এর কর্মধারার পর্যবেক্ষণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান