মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭২০
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭২০। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: একদা হযরত সুলাইমান [(আঃ) কসম করিয়া] বলিলেন: অবশ্যই আমি অদ্য রাত্রে আমার নব্বই জন স্ত্রীর নিকটে গমন করিব, অপর এক বর্ণনায় আছে—একশত স্ত্রীর কাছে গমন করিব। আর প্রত্যেক স্ত্রী একজন করিয়া অশ্বারোহী মুজাহিদ গর্ভে ধারণ করিবে এবং ইহারা আল্লাহর রাস্তায় জিহাদ করিবে। তখন ফিরিশতা তাহাকে বলিলেন, ইনশাআল্লাহ' বলুন। কিন্তু সুলাইমান (আঃ) তাহা বলিতে ভুলিয়া যান। অতঃপর তিনি সমস্ত বিবিদের কাছে গমন করিলেন, কিন্তু একজন স্ত্রী ছাড়া তাহাদের আর কেহই গর্ভধারণ করিল না। সেও অর্ধ অঙ্গের একটি সন্তান প্রসব করিল। [নবী (ছাঃ) বলেন:] সেই মহান সত্তার কসম, যাঁহার হাতে মুহাম্মাদ (ছাঃ)-এর প্রাণ। যদি তিনি ইনশাআল্লাহ বলিতেন, তাহা হইলে (সবগুলি সন্তানই জন্ম নিত এবং তাহারা সকলেই অশ্বারোহী হইয়া আল্লাহর রাস্তায় জিহাদ করিত। —মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ سُلَيْمَانُ: لَأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى تِسْعِينَ امْرَأَةٍ - وَفِي رِوَايَةٍ: بِمِائَةِ امْرَأَةٍ - كُلُّهُنَّ تَأْتِي بِفَارِسٍ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ. فَقَالَ لَهُ الْمَلَكُ: قُلْ إِنْ شَاءَ اللَّهُ. فَلَمْ يَقُلْ وَنَسِيَ فَطَافَ عَلَيْهِنَّ فَلَمْ تحملْ منهنَّ إِلا امرأةٌ واحدةٌ جاءتْ بشقِّ رَجُلٍ وَأَيْمُ الَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ قَالَ: إِنْ شَاءَ اللَّهُ لَجَاهَدُوا فِي سَبِيلِ الله فُرْسَانًا أجمعونَ . مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান