মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৯৮
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৯৮। হযরত আনাস (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মতের কবীরা গোনাকারীগণই বিশেষভাবে আমার শাফা'আত লাভ করিবে (অন্য উম্মতের কবীরা গোনাহকারী শাফা'আত লাভ করিতে পারিবে না)। —তিরমিযী ও আবু দাউদ।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قا ل: «شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
১. আহলে সুন্নত ওয়াল জামাতের ঐক্যমত তথা এজ্মা যে, কবীরা গোনাকারী মু'মেন বান্দা নবী (ﷺ)-এর শাফা'আত লাভ করিবে। এই পর্যায়ে হাদীস বর্ণনাকারীর সংখ্যা মুতাওয়াতির পর্যন্ত পৌঁছিয়াছে। কিন্তু খারেজী ও মু'তাযিলা সম্প্রদায় ইহাকে অস্বীকার করে, তাহাদের আকীদা হইল— গোনাহগার মু'মেন চিরস্থায়ী জাহান্নামী, তাহাদের জন্য নবীও শাফা'আত করিবেন না। অথচ কুরআন ও সহীহ হাদীসের দ্বারা কবীরা গোনাহ্কারীদের জন্য শাফা'আত প্রমাণিত রহিয়াছে।
২. নবী করীম (ﷺ) তাঁর উম্মতের কবীরা গুনাহগারদের দোযখের আগুন থেকে বের করার চেষ্টা করবেন। কিন্তু এ হাদীস পাঠ করে কেউ যেন নির্ভয়ে যিন্দেগী যাপন না করে বা এরূপ চিন্তা না করে, যেহেতু গুনাহ মাফ করার জন্য নবী (ﷺ) সুপারিশ করবেন, তাই গুনাহ করতে কোন অসুবিধা নেই, যে এরূপ চিন্তা করবে, সে মারাত্মক অন্যায় করবে। যে জীবনের দুর্বলতম মুহূর্তে বা নফসের দুর্বলতার কারণে কোন বড় ধরনের পাপ কাজ করে ফেললে, কেউ যাতে জীবন সম্পর্কে হতাশ না হয়, বরং শাফা'আতের আশা মনে প্রবল হয় এবং ভুল-ভ্রান্তি নবী (ﷺ) কবীরা গুনাহকারীদের সংশোধনের চেষ্টা করতে পারে তার জন্য শাফা'আতের ঘোষণা করেছেন।

২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)