মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৯৭
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৯৭। হযরত মুগীরা ইবনে শো'বা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন পুলসিরাতের উপর মু'মেনীনদের পরিচিতি হইবে— “রাব্বে সাল্লেম, সাল্লেম”। (অর্থাৎ, আয় রব! আমাকে নিরাপদে রাখ, আমাকে নিরাপদে রাখ । ) —তিরমিযী। এবং তিনি বলেন, হাদীসটি গরীব।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَن الْمُغيرَة بن شُعْبَة قا ل: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شِعَارُ الْمُؤْمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ عَلَى الصِّرَاطِ: رَبِّ سَلِّمْ سَلِّمْ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
১. পুলসিরাত অতিক্রমকালে যাহারা এই বাক্য উচ্চারণ করিবে, তাহারা ঈমানদার বলিয়া পরিচিত হইবে। অন্যান্য লোকদের মুখ দিয়া ইহা বাহির হইবে না।
২. আলোচ্য হাদীসে সিরাতের সময়ের অবস্থার দিকে ইঙ্গিত করা হয়েছে। পুলসিরাতের কঠিন বিপদের সময় আল্লাহর মুমিন বান্দাহগণ অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তা'আলার দরবারে নাজাত লাভ করার জন্য প্রার্থনা করতে থাকবেন। তাদের প্রার্থনার ভাষা হবে "হে আমাদের রব! আমাদেরকে নিরাপদ রাখুন, শান্তিতে রাখুন।"

২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)