মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৮৫
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৮৫। হযরত ইমরান ইবনে হোসাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন একদল মানুষকে মুহাম্মাদ (ছাঃ)-এর শাফা'আতে জাহান্নাম হইতে বাহির করা হইবে। অতঃপর তাহারা জান্নাতে প্রবেশ করিবে এবং তাহাদের নাম রাখা হইবে 'জাহান্নামী'। —বুখারী, অপর এক বর্ণনায় আছে—তিনি বলিয়াছেন : আমার উম্মতের একদল লোক আমার সুপারিশে জাহান্নাম হইতে মুক্তি লাভ করিবে। তাহাদিগকে জাহান্নামী নামে ডাকা হইবে।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْرُجُ أَقْوَامٌ مِنَ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ فَيَدْخُلُونَ الْجَنَّةَ وَيُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ» . رَوَاهُ الْبُخَارِيُّ وَفِي رِوَايَةٍ: «يَخْرُجُ قَوْمٌ مِنْ أُمَّتِي مِنَ النَّارِ بِشَفَاعَتِي يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ»
হাদীসের ব্যাখ্যা:
জাহান্নাম থেকে পরিত্রাণ লাভকারীদেরকে জাহান্নামী উপাধি প্রদান করার মধ্যে কোনরূপ অবজ্ঞা বা অবমাননা থাকবে না। বরং এ ধরনের সম্বোধনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামীনের প্রেম ও ভালবাসার ইঙ্গিত থাকবে। তাতে তারা আনন্দিত হবে।
বিঃ-দ্রঃ একথা বারবার স্মরণ হবে যে, আল্লাহ তা'আলা তাদের প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করেছেন এবং রহমান রহিম তাদেরকে ক্ষমা প্রদর্শন করেছেন। যাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন তাদেরকে সম্মানের চোখে দেখা হবে। কেউ তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে না। এরূপ করার মানসিকতাও কারও হবে না।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)