মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৬৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৬৯। হযরত ইমরান ইবনে হোসাইন (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, হযরত আদম (আঃ)-এর সৃষ্টি হইতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনা অপেক্ষা কোন ফিতনা বৃহত্তর নহে। -মুসলিম
كتاب الفتن
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا بَيْنَ خَلْقِ آدَمَ إِلَى قِيَامِ السَّاعَةِ أَمْرٌ أكبر من الدَّجَّال» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

হযরত আদম (আ)-এর জন্ম থেকে এখন পর্যন্ত, আর এখন হতে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্যে যে অসংখ্য ফিতনা সৃষ্টি হয়েছে এবং হবে, দাজ্জালের ফিতনা সেগুলোর মধ্যে সর্বাধিক বড় ও কঠিন হবে। আল্লাহর বান্দাদের জন্য তাতে শক্ত পরীক্ষা হবে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে ঈমানের ওপর প্রতিষ্ঠিত রাখুন ও ঈমানের সাথে উঠিয়ে নিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান