মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৩৮
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৩৮। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, কিয়ামতের পূর্বে বহু মিথ্যাবাদীর আবির্ভাব ঘটিবে। সুতরাং তোমরা তাহাদের হইতে সতর্ক থাক। —মুসলিম
كتاب الفتن
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ بَيْنَ يَدَيِ السَّاعَةِ كَذَّابِينَ فَاحْذَرُوهُمْ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

এখানে كذابين দ্বারা সেই সব লোক উদ্দেশ্য, যাদের মিথ্যাবলা অস্বাভাবিক জাতীয়। আর সেই মিথ্যা দীনের সাথে সম্পৃক্ত। যেমন, নবুওতের মিথ্যা দাবিদার, জাল হাদীস রচনাকারী, মিথ্যা কাহিনী তৈরিকারী, বিদ'আত ও বাজেকথা প্রচলনকারী। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীর উদ্দেশ্য এই যে, আমার পর কিয়ামতের পূর্বে এ জাতীয় লোক সৃষ্টি হবে, এবং তোমাদেরকে গোমরাহ্ করতে থাকবে। আমার উম্মতের উচিত তাদের থেকে সাবধান ও দূরে থাকা। তাদের জালে ফেঁসে না যাওয়া। যে ভাবে জানা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যুগ থেকে এখন পর্যন্ত নবুওতের শত শত দাবিদার পয়দা হয়েছে, যাদের মধ্যে সর্ব প্রথম ছিল ইয়ামনের মুসাইলামা কায্যাব। আমাদের জানা মতে সর্বশেষ গোলাম আহমদ কাদিয়ানী। এভাবে মাহদীর দাবিদারও পয়দা হতে থাকবে। আর অনেক ভ্রষ্ট দাওআতের আহ্বানকারী ও নেতৃবর্গ পয়দা হবে। সবাই সেই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আলোচ্য হাদীসে যাদের সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন তাদের থেকে দূরে থাকার তাকিদও করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান