মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫০৭৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭৮। মুযাইনা গোত্রের এক ব্যক্তি বলেন, একদা সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম কোন্ জিনিসটি—যাহা মানব জাতিকে দেওয়া হইয়াছে? তিনি বলিলেনঃ উত্তম চরিত্র। —বায়হাকী।
كتاب الآداب
وَعَنْ رَجُلٍ
مِنْ مُزَيْنَةَ قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا خَيْرُ مَا أُعْطِيَ الْإِنْسَانُ؟ قَالَ: «الْخُلُقُ الْحَسَنُ» رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَان»
مِنْ مُزَيْنَةَ قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا خَيْرُ مَا أُعْطِيَ الْإِنْسَانُ؟ قَالَ: «الْخُلُقُ الْحَسَنُ» رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَان»
হাদীসের ব্যাখ্যা:
উত্তম আখলাক বা চরিত্র ও আচার-আচরণ মানুষের শ্রেষ্ঠ সম্পদ। টাকা-পয়সা, ধন-দৌলত বা প্রভাব-প্রতিপত্তির দ্বারা উত্তম আখলাকের মুকাবিলা করা যায় না। আখলাকের দ্বারা মানুষ আল্লাহ ও তাঁর বান্দাদের নৈকট্য লাভে সক্ষম হয়। আল্লাহ উত্তম আখলাকের অধিকারীকে মহব্বত করেন। আল্লাহর বান্দাগণও উত্তম আচরণের অধিকারীদের সম্মান ও মহব্বত করেন। তাই নবী করীম ﷺ উত্তম আখলাককে আল্লাহর শ্রেষ্ঠ দান হিসাবে আখ্যায়িত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)