মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৭৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ লজ্জা ঈমানের অঙ্গ। আর ঈমানের স্থান জান্নাত। পক্ষান্তরে নির্লজ্জতা দুশ্চরিত্রের অঙ্গ। আর দুশ্চরিত্রতার স্থান জাহান্নাম। – আহমদ ও তিরমিযী
كتاب الآداب
وَعَنْ أَبِي

هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ. وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ وَالْجَفَاءُ فِي النَّار» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

হায়া ঈমানী জিনিস। যে ব্যক্তি ঈমানী উপাদানের বিকাশ করে, সে জান্নাতের রাস্তা পরিষ্কার করে। যে আল্লাহকে লজ্জা করে, মন্দ কাজ থেকে দূরে থাকে, আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দান করবেন। অশ্লীলতা মন্দ আচরণ ও মন্দ চরিত্র থেকে সৃষ্ট। যে দুনিয়ার যিন্দেগীতে মন্দ আচরণ করে, সে আখিরাতের যিন্দেগীতে কঠিন বিপদের সম্মুখীন হবে। আল্লাহ তাকে আগুনের আযাব দিবেন।

হায়ার বিপরীত অশ্লীলতা এবং জান্নাতের বিপরীত জাহান্নাম। হায়ার মালিক জান্নাতের মালিক এবং অশ্লীলতার অধিকারী জাহান্নামের অধিকারী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান