মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮৬২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. তৃতীয় অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮৬২। হযরত সাফওয়ান ইবনে সুলাইম (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)কে জিজ্ঞাসা করা হইল, মু'মিন কি ভীরু হইতে পারে? তিনি বলিলেনঃ হ্যাঁ! তাহাকে আরও জিজ্ঞাসা করা হইল, মু'মিন কি কৃপণ হইতে পারে? তিনি বলিলেনঃ হ্যাঁ। আবার জিজ্ঞাসা করা হইল, মু'মিন কি মিথ্যাবাদী হইতে পারে ? তিনি বলিলেনঃ না। —মালেক। আর বায়হাকী শোআবুল ঈমানে মুরসালরূপে।
كتاب الآداب
وَعَنْ صَفْوَانَ
بْنِ سَلِيمٍ أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا؟ قَالَ: «نعم» . فَقيل: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ قَالَ: «نَعَمْ» . فَقِيلَ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ قَالَ: «لَا» . رَوَاهُ مَالِكٌ وَالْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان» مُرْسلا

হাদীসের ব্যাখ্যা:
কাপুরুষতা ও কৃপণতা খুবই নিন্দনীয় চারিত্রিক দোষ। কামিল ঈমানের অধিকারী ব্যক্তি এ ধরনের দোষ থেকে মুক্ত থাকার চেষ্টা করে। আল্লাহ্ ও তাঁর রাসূলের মহব্বতে অনুপ্রাণিত ঈমানদারগণ কাপুরুষ এবং কৃপণ হতে পারে না। তবে মানবীয় দুর্বলতার কারণে কোন কোন ক্ষেত্রে এ ধরনের দোষও মুমিন ব্যাক্তির ভিতর পাওয়া যেতে পারে। কিন্তু মিথ্যা বলা এমন এক অপরাধ যা কোন ভাবেই তার চরিত্রে স্থান পেতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)