মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৪০
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪২৪০। হযরত আনাস ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন খানা হাযির করা হয়, তখন তোমরা জুতা খুলিয়া লও। কেননা, ইহাতে পায়ের প্রশান্তি রহিয়াছে।
كتاب الأطعمة
وَعَنْهُ قَالَ

: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا وُضِعَ الطَّعَامُ فَاخْلَعُوا نِعَالَكُمْ فإِنَّه أرْوَحُ لأقدامكم»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে খাওয়ার সময় জুতা খুলে ফেলার নির্দেশ দিতে গিয়ে এর যে রহস্য ও উপযোগিতা বর্ণনা করা হয়েছে (যে, এর দ্বারা পা খুব আরাম পায়) এর দ্বারা এ কথা সুস্পষ্ট হয়ে উঠে যে, এ নির্দেশটি ভালোবাসা ও স্নেহের ভিত্তিতে দেওয়া হয়েছে। এমন নয় যে, জুতা পায়ে দিয়ে খাওয়া কোন গুনাহর কাজ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান