মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২১৯
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২১৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি এমন অবস্থায় রাত্রি যাপন করে যে, তাহার হাতের মধ্যে খাদ্যের চিহ্ন (তেল, চর্বি ইত্যাদি) থাকিয়া যায়, সে উহা ধৌত করে নাই। পরে কোন কিছু তাহার অনিষ্ট করে, তবে সে যেন নিজেকেই দোষারোপ করে । —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الأطعمة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَاتَ وَفِي يَدِهِ غَمَرٌ لَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির দাবী ও চাহিদা এটাই যে, খাওয়ার পর- বিশেষ করে হাতের মধ্যে যখন চর্বি ও তৈলাক্ততা থেকে যায়, তখন হাতকে এভাবে ধুয়ে নিবে যে, এ ধরনের কোন কিছুই অবশিষ্ট না থাকে। আর যেহেতু এটা কেবল মুস্তাহাব পর্যায়ের বিধান, তাই স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) ও কখনো কখনো এর বিপরীত আমলও করেছেন। যেমন অন্য হাদীস থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)