মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪১৩২
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যেসব প্রাণী খাওয়া হালাল ও হারাম
৪১৩২। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দুই প্রকারের মৃত এবং দুই প্রকারের রক্ত আমাদের জন্য হালাল করা হইয়াছে। সেই মৃত দুইটি হইল, মাছ ও টিড্ডি। আর দুই প্রকারের রক্ত হইল যকৃৎ ও প্লীহা। —আহমদ, ইবনে মাজাহ্ ও দারা কুতনী
كتاب الصيد والذبائح
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ: الْمَيْتَتَانِ: الْحُوتُ وَالْجَرَادُ وَالدَّمَانِ: الْكَبِدُ وَالطِّحَالُ . رَوَاهُ أحمدُ وابنُ مَاجَه وَالدَّارَقُطْنِيّ
হাদীসের ব্যাখ্যা:
যাবতীয় হালাল পশুর জন্য শরী‘আত বিধান ও নীতি এই যে, এগুলো যদি শরী‘আত নির্দিষ্ট পদ্ধতিতে যবেহ করা হয় তাহলে হালাল, আর যদি যবেহ করা ছাড়া এমনিই মরে যায়, তাহলে এ ধরনের মৃত হারাম। কিন্তু দু'টি জিনিস এর ব্যতিক্রম। (১) মাছ, (২) টিড্ডি। (এক প্রকার মাংসল পঙ্গপাল, যা ফসলের উপর ঝাঁকে ঝাঁকে পতিত হয়) এ দু'টি মরে গেলেও হালাল থাকে। তদ্রূপভাবে কলিজা ও তিল্লি যদিও আসলে জমাট রক্ত, আর রক্ত হারাম, কিন্তু যখন তা জমাট বেঁধে কলিজা ও তিল্লির আকৃতি ধারণ করে, তখন আল্লাহ তা'আলার বিধানে এটা হালাল হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)