মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩৪৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৭. প্রথম অনুচ্ছেদ - স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার
৩৩৪৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, খাদ্য ও পোশাক-পরিচ্ছদ দাস-দাসীদের প্রাপ্য এবং তাহাদের উপর এমন কাজের বোঝা চাপাইয়া দিবে না যাহা তাহাদের সাধ্যের বাহিরে। -মুসলিম
كتاب النكاح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: «للمملوك طَعَامه وَكسوته وَلَا يُكَلف من الْعَمَل إِلَّا مَا يُطيق» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে কেবল একথা বলা হয়েছে যে, খাদ্য ও বস্ত্র হচ্ছে গোলামের হক ও দাবী। মনিবের দায়িত্ব হচ্ছে এ দাবী পূরণ করা এবং তার অন্ন ও বস্ত্রের ব্যবস্থা করা।
অন্য হাদীস থেকে জানা যায় যে, তাকে ঐ খাবারই দেওয়া হবে, যা বাড়ীতে খাওয়া হয় এবং ঐ পোশাকই দেওয়া হবে, যা মনিব নিজে পরিধান করে। এ কথাও বলা হয়েছে যে, তার উপর অতিরিক্ত কাজের বোঝা চাপানো যাবে না, এতটুকু কাজই নিতে হবে, যতটুকু সে করতে পারে। এগুলো গোলামদের মৌলিক অধিকার। গোলামদের সাথে ভ্রাতৃসুলভ আচরণ করতে হবে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)