মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১১৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১১৫। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা কখনও উলঙ্গ হইবে না! কেননা, তোমাদের সাথে (কেরামান কাতেবীন ফিরিশতাগণ রহিয়াছেন, যাঁহারা তোমাদের নিকট হইতে পৃথক হন না তোমাদের পায়খানা প্রস্রাব ও স্ত্রী সহবাসের সময় ব্যতীত, সুতরাং তাঁহাদেরকে লজ্জা করিবে এবং তা'যীম করিবে। — তিরমিযী
كتاب النكاح
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكُمْ وَالتَّعَرِّيَ فَإِنَّ مَعَكُمْ مَنْ لَا يُفَارِقُكُمْ إِلَّا عِنْدَ الْغَائِطِ وَحِينَ يُفْضِي الرَّجُلُ إِلَى أَهْلِهِ فَاسْتَحْيُوهُمْ وَأَكْرِمُوهُمْ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, আমল লিখক ইত্যাদি ফিরিশতাগণ, যারা মানুষের সাথে থাকে, তারা ঐসব সময়ে পৃথক হয়ে যায়, যখন মানুষ প্রাকৃতিক প্রয়োজনে বেপর্দা হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান