মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯২৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৯. তৃতীয় অনুচ্ছেদ - দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান
২৯২৫। হযরত জাবের (রাঃ) বলেন, নবী করীম (ﷺ)-এর নিকট আমার কিছু পাওনা ছিল। উহা পরিশোধকালে তিনি আমাকে আমার প্রাপ্যের অধিক প্রদান করিলেন। —–আবু দাউদ
كتاب البيوع
وَعَنْ جَابِرٍ قَالَ: كَانَ لِي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَيْنٌ فَقَضَانِي وَزَادَنِي. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
ঋণ পরিশোধের সময় ঋণ দাতাকে নিজের পক্ষ হতে কিছু বেশী প্রদান করা বৈধ বরং মুস্তাহাব ও সুন্নাত। যেহেতু এটা কোন চুক্তি ও শর্তের ভিত্তিতে নয় এজন্য ইহা সুদ নয় বরং ইহা সৌজন্য ও ইহসান। ইহা ঐ সুন্নাতের অন্তর্ভুক্ত যার প্রচলন করা প্রয়োজন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)