মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮২৬
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - সুদ
২৮২৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সুদের গোনাহে সত্তর ভাগের ক্ষুদ্রতম ভাগ এই পরিমাণ যে, কোন ব্যক্তি স্বীয় মাতাকে বিবাহ করে।
كتاب البيوع
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الرِّبَا سَبْعُونَ جُزْءًا أيسرها أَن الرجل أمه»
হাদীসের ব্যাখ্যা:
আরবী পরিভাষা ও কুরআন হাদীসের ভাষায় سبعون শব্দটি নির্দিষ্ট সংখা (৭০) ছাড়াও আধিক্য বুঝাবার জন্যও ব্যবহৃত হয়। বরং অধিকাংশ ক্ষেত্রে এ অর্থেই ব্যবহৃত হয়। বস্তুত আলোচ্য হাদীসের দাবি ও পয়গাম হচ্ছে- সুদ খাওয়া নিজের মার সাথে ব্যভিচার করার চেয়েও অধিকতর কঠোর ও অশ্লীল পাপ। যেমন উপরে উল্লেখ করা হয়েছে যে, এটাই কেবল এমন গুনাহ, যারা এ থেকে নিবৃত্ত হলেন তাদের বিরুদ্ধে কুরআন মজীদে আল্লাহ তা'আলা ও তাঁর রাসূলের পক্ষ হতে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)