মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৯৩
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৩। হযরত আবু কাতাদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : ব্যবসার মধ্যে অধিক কসম খাওয়া হইতে সতর্ক থাকিও। উহা দ্বারা মাল বেশী বিক্রি হয়, কিন্তু বরকত বিনষ্ট হইয়া যায়। -মুসলিম
كتاب البيوع
وَعَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِيَّاكُمْ وَكَثْرَةَ الْحَلِفِ فِي الْبَيْعِ فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে সওদাগর ও দোকানদারদের অধিক শপথের মন্দ অভ্যাস থেকে বাঁচার তাকীদ করেছেন এবং এটাকে কল্যাণহীনতার হেতু বলেছেন। বিষয়টি হচ্ছে পণ্য বিক্রির জন্য অধিক শপথ যদিও মিথ্যা নয়, সত্য শপথ করে, তবু তা আল্লাহ তা'আলার মহিমান্বিত নামের অসংগত ব্যবহার। সহীহ মুসলিমের এক হাদীসে বলা হয়েছে, যে ব্যবসায়ী মিথ্যা শপথ করে করে নিজের ব্যবসা চালায় সে সেই সব পাপীদের অন্তর্ভুক্ত, যাদের সম্পর্কে আল্লাহ তা'আলার মীমাংসা হচ্ছেঃ
لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাদেরকে তাঁর সাথে থেকে কথা বলার স্বাদ ও সম্মান থেকে এবং কৃপা ও দানের দৃষ্টি থেকে বঞ্চিত রাখবেন এবং পাপ পঙ্কিলতার অপবিত্রতা থেকে তাদের পবিত্র করবেন না। তাদের হিস্যা হবে কেবল আল্লাহ তা'আলার শাস্তি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান