মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫০৭
- হজ্জ্বের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২৫০৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ্জ করিয়াছে এবং উহাতে অশ্লীল কথা বলে নাই বা অশ্লীল কার্য করে নাই, সে হজ্জ হইতে (বেগোনাহ হইয়া) ফিরিবে সেই দিনের ন্যায়, যে দিন তাহার মা তাহাকে প্রসব করিয়াছে। মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مِنْ حَجَّ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أمه»
হাদীসের ব্যাখ্যা:
১. ইহাতে বুঝা গেল যে, মানব সন্তান জন্মগতভাবে পাপী বা অপরাধী নহে, যাহা নাসারাগণ বলিয়া থাকে।
২. কুরআন মজীদে বলা হয়েছে:
اَلۡحَجُّ اَشۡہُرٌ مَّعۡلُوۡمٰتٌ ۚ فَمَنۡ فَرَضَ فِیۡہِنَّ الۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوۡقَ ۙ وَلَا جِدَالَ فِی الۡحَجِّ
আয়াতে হজ্ব পালনকারীদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা যেন বিশেষভাবে হজ্বের সময়ে অশ্লীল বিষয়াদি ও আল্লাহর নাফরমানীর সকল কাজ এবং পরস্পর ঝগড়া-বিবাদ থেকে বেঁচে থাকে। হযরত আবূ হুরায়রা রাযি.-এর এ হাদীসে এই দিকনির্দেশনার উপর আমলকারীদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে যে, যে ব্যক্তি হজ্ব করবে এবং হজ্বের দিনগুলোতে সে কোন অশ্লীল কাজও করবে না, আল্লাহ্ তা'আলার অবাধ্যতামূলক এমন কোন কাজও করবে না, যা ফাসেকীর সীমায় এসে যায়, তাহলে হজ্বের বরকতে তার সকল গুনাহ্ মাফ করে দেওয়া হবে এবং সে এমন পাক পবিত্র হয়ে হজ্ব থেকে ফিরবে, যেমন, সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন ছিল। আল্লাহ্ তাঁর অপার অনুগ্রহে আমাদেরকে এ সম্পদ নছীব করুন।

২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)