মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৫০৪
- যাবতীয় দোয়া-যিক্র
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৫০৪। হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ) এই দো'আ শিক্ষা দিয়াছেন এবং বলিয়াছেন, তুমি বল, “আল্লাহ্! তুমি আমার ভিতরকে বাহির হইতে উত্তম কর এবং বাহিরকে কর নেক। আল্লাহ্, আমি তোমার নিকট চাই তুমি যাহা মানুষকে ভাল দান করিয়াছ তাহা — পরিবার, মাল ও সন্তান, যাহারা পথভ্রষ্ট বা পথভ্রষ্টকারী নহে।” – তিরমিযী
كتاب الدعوات
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قُلْ: اللَّهُمَّ اجْعَلْ سَرِيرَتِي خَيْرًا مِنْ عَلَانِيَتِي وَاجْعَلْ عَلَانِيَتِي صَالِحَةً اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ صَالِحِ مَا تُؤْتِي النَّاسَ مِنَ الْأَهْلِ وَالْمَالِ وَالْوَلَدِ غَيْرِ الضَّالِّ وَلَا الْمُضِلِّ رَوَاهُ التِّرْمِذِيُّ
হাদীসের তাখরীজ (সূত্র):
মোল্লা আলী কারী (রঃ) তাঁহার 'হিযবে আ'যম' কিতাবে এবং মাওলানা আশরাফ আলী থানবী (রঃ) তাঁহার 'মুনাজাতে মকবূল' (কুরূবাতিন ইন্দাল্লাহ্) কিতাবে কোরআন ও হাদীসে উল্লিখিত প্রায় সমস্ত দোআ একত্র করিয়াছেন। সুতরাং যাহারা দৈনিক ‘ওযীফা' হিসাবে এ সকল দো'আ পাঠ করিতে চাহেন তাহারা এ দুইয়ের কোন একটি পাঠ করিবেন। আল্লাহর নিরানব্বই নামও দালায়েলুল খায়রাতের শুরুতে রহিয়াছে।
হাদীসের ব্যাখ্যা:
এ দু'আর প্রথম অংশ হচ্ছে এই যে, হে আল্লাহ, আমাকে এমনি উত্তম চরিত্রের অধিকারী কর যে, আমার যাহির-বাতিন উভয়টাই যেন উত্তম হয় এবং আমার বাতিনকে যাহির থেকে উত্তম করে দাও! আর এর দ্বিতীয় অংশ হলো, আমার পরিবার আমার আওলাদ এবং আমার বিত্ত বৈভব সবকিছু যেন উত্তম হয়; না নিজে তারা বিভ্রান্তির শিকার হবে আর না অন্যদের জন্যে তারা বিভ্রান্তির কারণ হবে।
-(জামে' তিরমিযী)
-(জামে' তিরমিযী)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)