মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৬১
- যাবতীয় দোয়া-যিক্র
৬. প্রথম অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৬১। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দো'আসমূহের মধ্যে ইহাও ছিল, "আল্লাহ্। আমি তোমার পানাহ চাহি (আমার প্রতি) তোমার নেয়ামতের হ্রাসপ্রাপ্তি, তোমার শান্তির বিবর্তন, তোমার শাস্তির হঠাৎ আক্রমণ এবং তোমার সমস্ত অসন্তোষ হইতে।" — মুসলিম
كتاب الدعوات
بَابُ الْإِسْتِعَاذَةِ
وَعَن عبد بنِ عمرَ قَالَ: كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ سوسلم: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ ﷺ-এর এ দু'আ থেকে বরং এ সিলসিলার প্রতিটি দু'আ থেকেই বুঝা যায় যে, নবুওত ও রিসালত বরং আল্লাহর মাহবুবিয়াত বা তাঁর প্রেমাস্পদের মাকামে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তিনি তাঁর ভাগ্য নির্ধারিণী ফয়সালা সমূহের ব্যাপারে কিরূপ ভীত ও কম্পিত থাকতেন এবং নিজেকে আল্লাহর সদয় দৃষ্টি এবং তাঁর হিফাযত ও আশ্রয়ের প্রতি কতটুকু মুখাপেক্ষী বলে মনে করতেন। কবি যথার্থই বলেছেন:-
قریبان را بیش بود حیراني
নৈকট্য প্রাপ্ত যেই জন, বেশি হয় হয়রানী তারই অণুক্ষণ।
قریبان را بیش بود حیراني
নৈকট্য প্রাপ্ত যেই জন, বেশি হয় হয়রানী তারই অণুক্ষণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)