মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪২৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪২৯। হযরত ওমর ইবনুল খাত্তাব ও আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন বিপদগ্রস্তকে দেখিয়া বলিবে, “আল্লাহর শোকর, যিনি তোমাকে যাহাতে পতিত করিয়াছেন, তাহা হইতে আমাকে নিরাপদে রাখিয়াছেন এবং আমাকে তাঁহার সৃষ্টির অনেক জিনিস অপেক্ষা অধিক মর্যাদা দান করিয়াছেন”— তাহার প্রতি ঐ বিপদ কখনও পৌঁছিবে না সে যথায় থাকুক না কেন। —তিরমিযী।
كتاب الدعوات
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَأَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ رَجُلٍ رَأَى مُبْتَلًى فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا إِلَّا لَمْ يُصِبْهُ ذَلِكَ الْبَلَاءُ كَائِنا مَا كانَ . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইমাম তিরমিযী এ হাদীস বর্ণনার সাথে সাথে অনেকটা এর ব্যাখ্যা রূপে ইমাম যয়নুল আবেদীনের পুত্র ইমাম বাকের (র)-এর বরাতে বর্ণনা করেন যে, বান্দা যখন কোন ব্যক্তিকে কোন বিপদে লিপ্ত দেখবে, তখন এ দু'আটি পড়বে এমনভাবে, যেন সেই বিপন্ন ব্যক্তি তা শুনতে না পায়। বলা বাহুল্য, তা শুনলে সে ব্যক্তি মনে কষ্ট পাবে।

হযরত শায়খ শিবলী (র) সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি যখন কোন ব্যক্তিকে আখিরাত থেকে উদাসীন হয়ে দুনিয়ার ধান্দায় বিভোর ও মগ্ন দেখতে পেতেন, তখন তিনি পড়তেন:

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهٖ وَفَضَّلَنِي عَلٰى كَثِيرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيْلاً

অর্থাৎ এমন ব্যক্তিকে তিনি একজন চরম বিপন্ন ও দুর্দশাগ্রস্ত লোক বলে গণ্য করে দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে দেখে পড়বার জন্যে বিধিবদ্ধ দু'আটি তাকে লক্ষ্য করে তিনি পড়তেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান