মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪০৭
- যাবতীয় দোয়া-যিক্র
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৪০৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে গান্নাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে সকালে উঠিয়া বলিল, আল্লাহ্! সকালে আমার প্রতি এবং তোমার অপর যে কোন সৃষ্টির প্রতি যে নেয়ামত পৌঁছিয়াছে তাহা একা তোমারই পক্ষ হইতে, ইহাতে তোমার কোন শরীক নাই। সুতরাং তোমারই প্রশংসা এবং তোমারই শোকর— সে তাহার ঐ দিনের শোকর আদায় করিল। আর যে ঐরূপ বলিল সন্ধ্যায় পৌঁছিয়া, সে তাহার ঐ রাত্রির শোকর আদায় করিল। — আবু দাউদ
كتاب الدعوات
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ غَنَّامٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: من قَالَ حِينَ يُصْبِحُ: اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ فَقَدْ أَدَّى شُكْرَ يَوْمِهِ وَمَنْ قَالَ مِثْلَ ذَلِكَ حِينَ يُمْسِي فَقَدْ أَدَّى شُكْرَ ليلته . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হক কথা হলো, বান্দা কোনক্রমেই আল্লাহ তা'আলার নিয়ামত রাজির হক আদায় করার মত শুকরিয়া আদায় করতে পারে না। এটা মহাবদান্যশীল মুনিবের দয়া যে, এমন সামান্য শুকরিয়াকেও তিনি যথেষ্ট বলে স্বীকৃতি দিয়ে দেন।
কথিত আছে, হযরত দাউদ (আ) আল্লাহ তা'আলার দরবারে আরয করলেন: হে আল্লাহ! আপনার নিয়ামতের তো কোন সীমা-সংখ্যা নেই, আমি কী করে এত নিয়ামতের শুকরিয়া আদায় করবো? জবাবে আল্লাহ তা'আলা বললেন: তোমার এই যে অনুভূতি, সকল নিয়ামতই একমাত্র আমার পক্ষ থেকে, এটাই শুকরিয়া হিসাবে যথেষ্ট।
لَكَ الْحَمْدُ وَلَكَ الشَّكْرُ
হে আল্লাহ, তোমারই সকল স্তব-স্তুতি, তোমারই সকল শুকরিয়া!

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)