মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪০২
- যাবতীয় দোয়া-যিক্র
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৪০২। হযরত (বিবি) হাফসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন শুইবার ইচ্ছা করিতেন, ডান হাত গালের নীচে রাখিতেন; অতঃপর তিনবার বলিতেন—আল্লাহুম্মা কিনী আযাবাকা ইয়াওমা তাবআছু ইবাদাকা' – “আল্লাহ্! তুমি আমাকে তোমার আযাব হইতে রক্ষা করিও যেদিন তুমি তোমার বান্দাদিগকে কবর হইতে উঠাইবে।” —আবু দাউদ
كتاب الدعوات
وَعَن حَفصةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَرْقُدَ وَضَعَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ» . ثَلَاثَ مَرَّاتٍ رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
শয়নকালে বিশেষভাবে এ দু'আ পাঠের কারণ স্পষ্টই বুঝা যায় যে, মৃত্যুর সাথে নিদ্রার যে বিশেষ সামঞ্জস্য রয়েছে, সে জন্যে নিদ্রার উদ্দেশ্যে শয্যা গ্রহণকালে তিনি মৃত্যু, পরকাল এবং সেখানকার হিসাব-নিকাশ এবং ছওয়াব ও শাস্তির কথা স্মরণ করতেন। আর আল্লাহর মা'রিফাত সম্পন্ন কোন ব্যক্তির যখন মৃত্যু ও পরকালের কথা স্মরণ হবে, স্বভাবত তাঁর সবচাইতে বড় চিন্তা এবং মনের কথা হবে এই যে, সেই বিষম সঙ্কটকালে যেন সেদিনের কঠোর শাস্তি থেকে নিষ্কৃতি নসীব হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)