মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩২১
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. তৃতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩২১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার আমাকে বলিলেনঃ আরশের নীচের ও বেহেশতের ভাণ্ডারের একটি বাক্য কি তোমাকে জানাইয়া দিব না—'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্' (যখন ইহা বান্দা বলে,) আল্লাহ্ তা'আলা বলেন, আমার বান্দা সম্পূর্ণভাবে আমাতে আত্মসমর্পণ করিল। —উক্ত হাদীস দুইটি বায়হাকী দা'ওয়াতে কবীরে বর্ণনা করিয়াছেন।
كتاب الدعوات
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَا أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ تَحْتِ الْعَرْشِ مِنْ كَنْزِ الْجَنَّةِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ يَقُولُ اللَّهُ تَعَالَى: أَسلَمَ عَبدِي واستسلم . رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي الدَّعْوَات الْكَبِير

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে কালিমা لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰه কে জান্নাতের সম্পদভাণ্ডারের সম্পদ বিশেষ বলার সাথে সাথে একে مِنْ تَحْتَ الْعَرْشِ বা জান্নাতের তলদেশ থেকে অবতীর্ণ বলে অভিহিত করা হয়েছে। আসলে এর দ্বারা এ কালিমার মাহাত্ম্যের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। এর অর্থ হলো, আমার নিকট এটি জান্নাতের তলদেশ থেকে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহই সম্যক জ্ঞাত।

ফায়দা: তরীকতের কোন কোন শায়খ বলেন, শিরকে জলী ও শিরকে খফী এবং কলব ও নফসের পরিচ্ছন্নতা সাধন এবং ঈমান ও মা'রিফতের নূর হাসিল করার ব্যাপারে কালিমা لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ -এর খাস আসর বা ক্রিয়া থাকে, ঠিক তেমনি আমলী জিন্দেগী দুরস্ত করা তথা পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত থাকা ও পুণ্যপথে চলার ব্যাপারে لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ বিশেষ প্রভাব রাখে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান