মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৩০০
- যাবতীয় দোয়া-যিক্র
১. প্রথম অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩০০। হযরত আবু যর গেফারী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, কোন্ বাক্য শ্রেষ্ঠ? তিনি বলিলেনঃ যাহা আল্লাহ্ তাঁহার ফিরিশতাদের জন্য পছন্দ করিয়াছেন তাহা, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী। মুসলিম
كتاب الدعوات
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْكَلَامِ أَفْضَلُ؟ قَالَ: مَا اصْطَفَى اللَّهُ لِمَلَائِكَتِهِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের দ্বারা জানা গেল যে, ফেরেশতাদের খাস যিকির হচ্ছে এই 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী'। এ হাদীসে এ কালিমাটিকে সর্বোত্তম বলে অভিহিত করা হয়েছে। হযরত সামুরা ইবনে জুন্দুব বর্ণিত হাদীসে বলা হয়েছে সর্বোত্তম কালিমা চারটি: সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, এবং অপর এক হাদীসে উক্ত হয়েছে লা-ইলাহা ইল্লাল্লাহু সর্বোত্তম যিকির, এ তিন বক্তব্যের মধ্যে মূলত কোন বৈপরিত্য নেই। আসলে এ কালিমাগুলো অন্যান্য সকল কথার তুলনায় উত্তম এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)