মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৮০
- যাবতীয় দোয়া-যিক্র
১. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৮০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হইল, কেয়ামতের দিন আল্লাহর নিকট বান্দাদের মধ্যে কে শ্রেষ্ঠ ও অধিক মর্যাদাবান হইবে? তিনি বলিলেনঃ আল্লাহর যিকিরকারী পুরুষ ও নারী। আবার তাহাকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর রাস্তায় জেহাদকারী অপেক্ষাও কি ? তিনি বলিলেন, হ্যাঁ, যদি সে আপন তরবারি দ্বারা কাফের ও মুশরিকদিগকে কাটে এমন কি তাহার তরবারি ভাঙ্গিয়া যায়, আর সে নিজে রক্তাক্ত হয়, তাহা হইতেও আল্লাহর যিকিরকারী শ্রেষ্ঠ ও মর্যাদাবান। —আহমদ ও তিরমিযী। তিনি বলেন, হাদীসটি গরীব।
كتاب الدعوات
وَعَنْ أَبِي سَعِيدٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ: أَيُّ الْعِبَادِ أَفْضَلُ وَأَرْفَعُ دَرَجَةً عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ: «الذَّاكِرُونَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتُ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَمِنَ الْغَازِي فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «لَوْ ضَرَبَ بِسَيْفِهِ فِي الْكُفَّارِ وَالْمُشْرِكِينَ حَتَّى يَنْكَسِرَ وَيَخْتَضِبَ دَمًا فَإِنَّ الذَّاكِرَ لِلَّهِ أَفْضَلُ مِنْهُ دَرَجَة» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ التِّرْمِذِيّ: هَذَا حَدِيث حسن غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
১. এ জাতীয় হাদীসসমূহ জেহাদের ফযীলত সম্পৰ্কীয় সহীহ্ হাদীসের বিপরীত।
২. আসল কথা হচ্ছে, সমস্ত নেক আমলের মুকাবিলায় আল্লাহর যিকির সর্বোত্তম এবং আল্লাহর নিকট প্রিয়তম আমল (وَلَذِكْرُ اللّٰهِ أَكْبَرُ)। বান্দা আল্লাহ তা'আলার যে নৈকট্য এবং নৈকট্যজনিত যে সৌভাগ্য ও মর্যাদা যিকিরের সময় হাসিল হয়, তা অন্য কোন আমলের সময় হাসিল হয় না, এর শর্ত হচ্ছে এ যিকির আল্লাহর মাহাত্ম্য, মহব্বত, ভয়, ভক্তি ও আন্তরিক মনোনিবেশ সহকারে হতে হবে। আল্লাহ তা'আলার বাণী : فَاذْكُرُوْنِي أَذْكُرْكُمْ “তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করবো” এবং হাদীসে কুদসী أَنَا جَلَيْسُ مَنْ ذَكَرَنِيْ অর্থাৎ আমি আমার যিকিরকারী বান্দার সাথেই থাকি এবং وَأَنَا مَعَ عَبْدِيْ إِذَا ذَكَرَنِيْ وَتَحَرَّكَتْ بِيْ شَفَتَاهُ অর্থাৎ “আমার বান্দাহ যখন আমার যিকির করে এবং তার ওষ্ঠদ্বয় যখন আমার যিকিরের সাথে আন্দোলিত হয় তখন আমি তার একান্তই নিকটে তার সাথেই থাকি।” কুরআন-হাদীসের এসব স্পষ্ট উক্তির দ্বারা এটাই সুস্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, সমস্ত নেক আমলের মধ্যে যিকরুল্লাহই সর্বোত্তম এবং আল্লাহর নিকট প্রিয়তম আমল এবং আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের একটি একান্ত খাস ওসীলা। তবে এটাও স্মর্তব্য যে, এ যিকিরের মধ্যে নামায ও তিলাওয়াতে কুরআন জাতীয় সমুদয় ইবাদত শামিল রয়েছে।

২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)