মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৭৬
- যাবতীয় দোয়া-যিক্র
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৭৬। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর যিকির ছাড়া বেশী কথা বলিও না। কেননা, আল্লাহর যিকির ছাড়া বেশী কথা দিল শক্ত হওয়ার কারণ, আর শক্ত দিল ব্যক্তিই হইতেছে আল্লাহ্ হইতে সর্বাপেক্ষা দূরে। —তিরমিযী
كتاب الدعوات
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُكْثِرُوا الْكَلَامَ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ فَإِنَّ كَثْرَةَ الْكَلَامِ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ قَسْوَةٌ لِلْقَلْبِ وَإِنَّ أَبْعَدَ النَّاسِ مِنَ اللَّهِ الْقَلْبُ الْقَاسِي» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের মর্ম হচ্ছে এই যে, যে ব্যক্তি আল্লাহর যিকির বিহনে অধিক বাক্যালাপে অভ্যস্ত হবে, তার অন্তরে অনুভূতি হীনতা, কাঠিন্য এবং নূরের অভাব দেখা দেবে। ফলে সে ব্যক্তি আল্লাহর নৈকট্য ও খাস রহমত থেকে বঞ্চিত থাকবে।
أَعَاذَنَا اللّٰهُ مِنْهُ
আল্লাহ আমাদেরকে এ আপদ থেকে রক্ষা করুন।
أَعَاذَنَا اللّٰهُ مِنْهُ
আল্লাহ আমাদেরকে এ আপদ থেকে রক্ষা করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)