মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৭৯
- কুরআনের ফাযাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২১৭৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেন, প্রত্যেক জিনিসের একটি শীর্ষস্থান রহিয়াছে, আর কোরআনের শীর্ষস্থান হইল সূরা বাকারা এবং প্রত্যেক জিনিসের একটি সার রহিয়াছে, আর কোরআনের সার হইল 'মুফাসসাল’ সূরাসমূহ। —দারেমী
كتاب فضائل القرآن
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ أَنَّهُ قَالَ: إِنَّ لِكُلِّ شَيْءٍ سَنَامًا وَإِنَّ سَنَامَ الْقُرْآنِ سُورَةُ الْبَقَرَةِ وَإِنَّ لِكُلِّ شَيْءٍ لُبَابًا وَإِنَّ لباب الْقُرْآن الْمفصل. رَوَاهُ الدَّارمِيّ

হাদীসের ব্যাখ্যা:

১. সূরা হুজুরাত হইতে কোরআনের শেষ পর্যন্ত সূরাসমূহকে মুফাসসাল সূরা বলে।

২. ইসলামের মৌলিক নীতি, বিশ্বাস এবং শরীআতের বিধি-বিধানের যতটুকু বিস্তারিত বর্ণনা সূরা বাকারায় করা হয়েছে, এতটুকু আলোচনা কুরআনের অন্য কোন সূরায় এভাবে করা হয়নি। সম্ভবত এ কারণেই এটাকে কুরআন মজীদের সর্বাগ্রে রাখা হয়েছে এবং এ বৈশিষ্ট্যের কারণেই এটাকে 'সানামুল কুরআন' তথা কুরআনের শীর্ষচূড়া বলা হয়েছে।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান