মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৫৯
- রোযার অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৫৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক মাসের শনি, রবি ও সোমবার রোযা রাখিতেন আর অপর মাসের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। -তিরমিযী
كتاب الصوم
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنَ الشَّهْرِ السَّبْتَ وَالْأَحَدَ وَالِاثْنَيْنِ وَمِنَ الشَّهْرِ الآخر الثُّلَاثَاء وَالْأَرْبِعَاء وَالْخَمِيس. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
হযরত আয়েশা রাযি. এর অন্য বর্ণনায় জানা গিয়েছে যে, মাসের তিন রোযার ব্যাপারে হুযুর (ﷺ)-এর কোন ধরাবাঁধা নিয়ম ছিল না। এজন্য হযরত আয়েশার এ হাদীসের অর্থ কেবল এটাই যে, তিনি এমনও করতেন যে, কোন এক মাসে কোন সপ্তাহের প্রথম তিন দিন, শনি, রবি ও সোমবার রোযা রেখে নিতেন, আর দ্বিতীয় মাসে পরবর্তী তিন দিন অর্থাৎ, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রোযা রেখে নিতেন। (আর শুক্রবার দিন সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি.-এর বর্ণনা আছে যে, শুক্রবার দিন তিনি অধিকাংশত রোযা রাখতেন।) তাই দেখা গেল, তিনি যেন বিশেষ দিন ও তারিখ যেগুলোর রোযা রাখার বিশেষ ফযীলত রয়েছে, এগুলো ছাড়াও সপ্তাহের প্রতিটি দিনে যেন তাঁর নফল রোযা পড়ে, এর প্রতি লক্ষ্য রাখতেন, যাতে মানুষ বুঝে নেয় যে, আল্লাহর দেয়া প্রতিটি দিনই বরকতময় এবং ইবাদতের দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)