মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৪৫
- রোযার অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৪৫। হযরত আবু কাতাদাহ্ (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোযা সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। উত্তরে তিনি বলিলেন : সোমবারেই আমি দুনিয়াতে আসিয়াছি এবং সোমবারেই প্রথম আমার উপর কুরআন নাযিল করা হইয়াছে। —মুসলিম
كتاب الصوم
وَعَن أَبِي قَتَادَةَ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ: «فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

১. গারে হেরায় তাঁহার উপর যে দিন প্রথম ওহী নাযিল হইয়াছিল, সে দিন সোমবার ছিল।

২. এ হাদীসটির মর্ম এই যে, সোমবার দিনটি খুবই বরকত ও রহমতের দিন। এ দিনেই তোমাদের নবীর জন্ম হয়েছে এবং এ দিনেই আল্লাহর কিতাব অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। তাই এ দিনের রোযার ব্যাপারে আর কি প্রশ্ন থাকতে পারে।

এ হাদীস দ্বারা জানা গেল যে, হুযুর (ﷺ) যে সোমবার দিন (কখনও কখনও অথবা অধিকাংশ সময়) রোযা রাখতেন, এর একটি কারণ তো ছিল, এ দিন আমল পেশ করা হয়, তাই তিনি চাইতেন যে, আমল পেশ করার দিন তিনি রোযাদার অবস্থায় থাকবেন। আর দ্বিতীয় কারণ ছিল আল্লাহ্ তা'আলার ঐ দু'টি নেয়ামতের (জন্ম ও ওহী লাভ) শুকরিয়া অনুভূতি যা তিনি সোমবারেই লাভ করেছিলেন এবং যা সমগ্র বিশ্ববাসীর জন্যও নেয়ামত ও রহমত। وَمَاۤ اَرۡسَلۡنٰکَ اِلَّا رَحۡمَۃً لِّلۡعٰلَمِیۡنَ
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান