মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০১১
- রোযার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০১১। নবী করীম (ﷺ)-এর কোন এক সাহাবী বলেন, আমি নবী করীম (ﷺ)-কে আরজ নামক স্থানে দেখিয়াছি, পিপাসা অথবা গরমের কারণে (রাবীর সন্দেহ) মাথায় পানি ঢালিতেছেন রোযাদার অবস্থায়। —মালেক ও আবু দাউদ
كتاب الصوم
وَعَنْ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَرْجِ يَصُبُّ عَلَى رَأْسِهِ الْمَاءَ وَهُوَ صَائِمٌ مِنَ الْعَطَشِ أَوْ مِنَ الْحَرِّ. رَوَاهُ مَالك
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা জানা গেল যে, রোযা অবস্থায় পিপাসা অথবা গরমের প্রচণ্ডতা লাঘব করার জন্য মাথায় পানি ঢালা অথবা এ ধরনের অন্য কোন উপায় অবলম্বন করা জায়েয এবং এটা রোযার চেতনা পরিপন্থী নয়। রাসূলুল্লাহ (ﷺ) এ ধরনের কোন কোন কাজ এ জন্যও করতেন যে, এ কর্মনীতি দ্বারা নিজের অক্ষমতা ও দুর্বলতা ফুটে উঠে- যা হচ্ছে দাসত্বের প্রাণবস্তু। তাছাড়া তিনি উম্মতের জন্য সহজসাধ্যতার নমুনা কায়েম করতে চাইতেন। আল্লাহর অসংখ্য রহমত ও শান্তি বর্ষিত হোক তাঁর উপর।
'আরজ' মদীনা থেকে মক্কা যাওয়ার পথে তিন মনযিলের মাথায় একটি আবাদ জনবসতি ছিল। এ জন্য এ ঘটনাটি কোন সফরের হবে। হতে পারে যে, এটা মক্কা বিজয়ের সফরের ঘটনাই হবে- যা রমযান শরীফে হয়েছিল এবং হুযুর (ﷺ) উসফান নামক স্থানে পৌঁছার আগ পর্যন্ত রোযা রেখে যাচ্ছিলেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)