মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০০৬
- রোযার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০৬। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-কে জিজ্ঞাসা করিল, রোযাদার ব্যক্তির (আপন স্ত্রীর) গায়ে গা লাগান সম্পর্কে। হুযূর তাহাকে অনুমতি দিলেন। অতঃপর আর এক ব্যক্তি আসিল এবং তাঁহাকে সেই ব্যাপারেই জিজ্ঞাসা করিল। কিন্তু তিনি ইহাকে নিষেধ করিলেন। পরে দেখা গেল যে, যাহাকে অনুমতি দেওয়া হইয়াছে, সে একজন বৃদ্ধ আর যাহাকে নিষেধ করিয়াছেন, সে একটা যুবক। –আবু দাউদ
كتاب الصوم
وَعَنْ أَبِي هُرَيْرَةَ إِنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْمُبَاشَرَةِ لِلصَّائِمِ فَرخص لَهُ. وَأَتَاهُ آخَرُ فَسَأَلَهُ فَنَهَاهُ فَإِذَا الَّذِي رَخَّصَ لَهُ شَيْخٌ وَإِذَا الَّذِي نَهَاهُ شَابٌّ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এখানে উভয়ের মধ্যে পার্থক্যের কারণটি স্পষ্ট। যুবক মানুষের বেলায় যেহেতু এ আশংকা থাকে যে, নফসের চাহিদা তার উপর প্রবল হয়ে যাবে এবং সে রোযা নষ্ট করে ফেলবে, তাই এ যুবক প্রশ্নকারীকে এর অনুমতি দিলেন না। কিন্তু বুড়ো মানুষ যেহেতু এ আশংকা থেকে তুলনামূলক মুক্ত থাকে, তাই এ বয়স্ক প্রশ্নকারীকে অবকাশ ও অনুমতি দিয়ে দিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)