মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৩২
- যাকাতের অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮৩২। উবায়দুল্লাহ্ ইবনে আদী ইবনে থিয়ার তাবেয়ী বলেন, আমাকে দুই (সাহাবী) ব্যক্তি ইহা জ্ঞাপন করিয়াছেন যে, বিদায় হজ্জকালে (মক্কায়) তাঁহারা উভয়ে নবী করীম (ﷺ)-এর নিকট গেলেন, তখন তিনি যাকাত বণ্টন করিতেছেন এবং তাঁহার নিকট তাঁহারা উহার কিছু চাহিলেন। তাঁহারা বলেন, তখন হুযূর আমাদের প্রতি দৃষ্টি উঠাইলেন অতঃপর দৃষ্টি নীচু করিলেন এবং দেখিলেন যে, আমরা কর্মক্ষম। তখন বলিলেনঃ যদি তোমরা চাও আমি তোমাদের দিতে পারি; কিন্তু মনে রাখিও যে, ইহাতে অবস্থাপন্ন ব্যক্তি অথবা শক্তিবান রোযগারক্ষম ব্যক্তির কোন অংশ নাই। –আবু দাউদ ও নাসায়ী
كتاب الزكاة
وَعَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ قَالَ: أَخْبَرَنِي رَجُلَانِ أَنَّهُمَا أَتَيَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي حَجَّةِ الْوَدَاعِ وَهُوَ يُقَسِّمُ الصَّدَقَةَ فَسَأَلَاهُ مِنْهَا فَرَفَعَ فِينَا النَّظَرَ وَخَفَضَهُ فَرَآنَا جَلْدَيْنِ فَقَالَ: «إِنْ شِئْتُمَا أَعْطَيْتُكُمَا وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ وَلَا لِقَوِيٍّ مكتسب» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসে ধনী দ্বারা উদ্দেশ্য সম্ভবতঃ এমন ব্যক্তি, যার কাছে নিজের খাওয়া-পরার মত প্রয়োজন কিছু উপকরণ রয়েছে এবং এ মুহূর্তে তার অর্থের প্রয়োজন নেই। এমন ব্যক্তি যদি নেসাবের মালিক না হয় আর তাকে যাকাত দিয়ে দেওয়া হয়, তাহলে যদিও যাকাত আদায় হয়ে যাবে, কিন্তু তার জন্য উচিত যাকাত গ্রহণ থেকে বিরত থাকা। এমনিভাবে যে ব্যক্তি সুস্থ-সবল এবং পরিশ্রম করে জীবিকা উপার্জন করতে সক্ষম, তারও যাকাত গ্রহণ থেকে বেঁচে থাকা চাই। সাধারণ নিয়ম এটাই, আর হাদীসে ঐ সাধারণ নীতির কথাই বলা হয়েছে। কিন্তু বিশেষ অবস্থায় এদের জন্যও যাকাত গ্রহণের অবকাশ রয়েছে। এ জন্যই উবায়দুল্লাহ ইবনে আদী বর্ণিত হাদীসে হুযুর (ﷺ) এমন দুই ব্যক্তিকে একথা বলেছেন, "যদি তোমরা গ্রহণ করতে চাও, তাহলে আমি দিয়ে দিব।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান