মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮১৮
- যাকাতের অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - ফিত্বরার বর্ণনা
১৮১৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সদকায়ে ফিতর নির্ধারণ করিয়াছেন রোযাকে অনর্থক কথা ও অশ্লীল ব্যবহার হইতে পবিত্র করার এবং গরীবদের (মুখে) অন্ন দেওয়ার জন্য। —আবু দাউদ
كتاب الزكاة
وَعَن ابْنِ عَبَّاسٍ قَالَ: فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَ الصِّيَامِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে সাদাকাতুল ফিতরের দু'টি হিকমত এবং দু'টি বিশেষ উপকারিতার দিকে ইঙ্গিত করা হয়েছে। ১. মুসলমানদের উৎসবের দিন তাদের দানের দ্বারা অভাবগ্রস্তদের তৃপ্তি সহকারে আহারের ব্যবস্থা করা হয়। ২. জিহবার অসংলগ্ন ও অনভিপ্রেত কথাবার্তা দ্বারা সিয়ামের উপর যে প্রভাব পড়ে সাদাকাতুল ফিতর আদায়ের মধ্য দিয়ে তার কাফ্ফারা আদায় হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান